Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ, মাথায় চোট,ভারতের বিরুদ্ধে নেই কনওয়ে

0 77,673

সঞ্জয় মিত্র : ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগেই কিউয়ি শিবিরে বড় ধাক্কা। অনুশীলনের সময় সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ডেভন কনওয়ে। ফলে বুধবার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারবেন না তিনি।অকল্যান্ডের ইডেন পার্কে মঙ্গলবার অনুশীলন করছিল নিউজিল্যান্ড দল। ফিল্ডিং অনুশীলনের সময় একটি উঁচু ক্যাচ ধরতে গিয়ে কনওয়ে ও ম্যাট হেনরি দু’জনেই বলের দিকে এগিয়ে যান। মুহূর্তের অসতর্কতায় দু’জনের মধ্যে জোরালো সংঘর্ষ হয়। মাঠেই দ্রুত তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর দু’জনেরই মাথায় আঘাতের পরীক্ষা করা হয়। কনওয়েকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, আপাতত প্রথম একদিনের ম্যাচে পাওয়া যাচ্ছে না কনওয়েকে। হেনরির শারীরিক অবস্থার উপরও নজর রাখা হচ্ছে। সিরিজের পরবর্তী ম্যাচগুলিতে তাঁদের খেলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।কনওয়ের অনুপস্থিতি নিঃসন্দেহে নিউজিল্যান্ডের ব্যাটিং পরিকল্পনায় বড় ধাক্কা। কারণ, এর আগেই চোটের কারণে মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে পাঁচ ম্যাচের এই একদিনের সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। ফলে একের পর এক চোটে ক্রমশ চাপে পড়ছে কিউয়ি শিবির।কনওয়ে না থাকায় তাঁর পরিবর্ত হিসেবে টিম সেইফার্টকে খেলানোর সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারও ইঙ্গিত দিয়েছেন, কনওয়ে না খেলতে পারলে সরাসরি পরিবর্ত হিসেবে সেইফার্টকে দলে নেওয়া হতে পারে।টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জয়ের পর এবার একদিনের ক্রিকেটে লড়াইয়ে নামছে ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনে ভারতীয় শিবির যখন বাড়তি আত্মবিশ্বাসী, তখন সিরিজের শুরুতেই চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। ইডেন পার্কে প্রথম ম্যাচের আগে তাই মাঠের বাইরের লড়াইটাও কম গুরুত্বপূর্ণ নয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper