Khabor Ekhon
পার্ক সার্কাসে হঠাৎ আগুন! ধোঁয়ায় ঢাকল ঝাউতলা রোড
রিচা সেন : বুধবার পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট ক্রসিং সংলগ্ন ৮৬, ঝাউতলা রোডে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আগুন যাতে আশপাশের বাড়ি ও অন্যান্য ভবনে ছড়িয়ে না পড়ে, তার জন্য জোরদার চেষ্টা চালান। নিরাপত্তার স্বার্থে এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও পুলিশের তরফে তৎপরতা চালানো হয়।প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনও স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পার্ক সার্কাসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। আগুনের উৎস এবং ঘটনার নেপথ্যে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

