Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাগদানের পরই রোনাল্ডো বিচ্ছেদ চুক্তি নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব

0 2,122,193

আন্তর্জাতিক ফুটবল বিশ্বে এখন মাঠের পাশাপাশি সমান তালে ঝড় তুলছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের গোপন প্রাক-বিবাহ চুক্তি। গুঞ্জন উঠেছে, খুব শীঘ্রই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে সম্ভাব্য এই বিয়ের আনন্দের আবহেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দ্য মিরর ও মুন্ডো দেপোর্তিভোর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিয়ের পর ভবিষ্যতে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলে সিআর সেভেনকে বিশাল অংকের আর্থিক মাশুল গুনতে হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো যে প্রাক-বিবাহ বা প্রি-নাপশিয়াল চুক্তিতে সম্মতি দিয়েছেন, তা কার্যকর হলে বিচ্ছেদের পর জর্জিনার বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখতে রোনাল্ডোর বিপুল সম্পদের একটি বড় অংশ হাতছাড়া হবে। এই চুক্তির শর্ত হিসেবে জর্জিনা তাঁর ব্যক্তিগত খরচের জন্য প্রতি মাসে পাবেন প্রায় এক কোটি টাকা এবং আজীবন ভাতা হিসেবে আরও ৯২ লক্ষ টাকা। এছাড়া সন্তানদের লালন-পালন ও জীবনযাত্রার মান বজায় রাখতে প্রতি মাসে আরও ৪.২ কোটি টাকা এবং বছরে অতিরিক্ত প্রায় ১৬.৭ কোটি টাকা পাবেন তিনি। এর পাশাপাশি, মাদ্রিদের লা ফিঙ্কা এলাকায় অবস্থিত ২০১০ সালে কেনা প্রায় ৫.৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিলাসবহুল বাড়িটির মালিকানাও চলে যাবে জর্জিনার হাতে। থাকবে দুটি বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত জেটে ভ্রমণের সুবিধা এবং বছরে দুটি ছুটির সুযোগ।

২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসা এই জুটির পরিবারে বর্তমানে পাঁচ সন্তান রয়েছে। এক সাক্ষাৎকারে রোনাল্ডো স্পষ্ট জানিয়েছে, সঠিক সময়েই তিনি জর্জিনাকে বিয়ে করবেন কারণ তিনি জর্জিনাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে বাগদানের খবর প্রকাশের পর থেকেই এই বিচ্ছেদ-চুক্তির খবর ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper